কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ এর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করার লক্ষ্যে ‘স্বাধীন নির্বাচন কমিশন’ গঠন করা হয়েছে । স্বাধীন নির্বাচন কমিশনে রয়েছে প্রধান-নির্বাচন কমিশনার সাইদুর রহমান, নির্বাচন কমিশনার মাশরাফি বিন মাফি ও আরিফুজ্জামান মাহির।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সকল ইউনিট কমিটি গুলো সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং কেন্দ্রীয় কমিটির বিলুপ্ত থাকাকালীন সাময়িক সময়ের জন্য কেন্দ্রের সকল দায়িত্ব কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ পালন করবে।

প্রধান কার্যনির্বাহী উপদেষ্টা মোঃ রহমত উল আলম শিহাব ও প্রধান কার্যনির্বাহী সদস্য মোঃ জোবায়ের পাটোয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Share.
Leave A Reply

Exit mobile version