Author: Polytechnic News
আজ বিকেল সাড়ে চার টায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মেধা শহীদ চত্বরে বুয়েট, চুয়েট, রুয়েট ও কুয়েট শিক্ষার্থীদের ভিত্তিহীন গুজব ও স্নাতক প্রকৌশল শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির মাধ্যমে দেশকে অস্থিতিশীল সাংঘর্ষিক পর্যায়ে নেয়ার অপচেষ্টা করার প্রতিবাদে আজ ২১ই আগষ্ট জরুরি সংবাদ সম্মেলন এর আয়োজন করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ।
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং/ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট/টেক্সটাইল/এগ্রিকালচার/ফরেস্ট্রি/ফিশারিজ/লাইভস্টক শিক্ষাক্রমে সরকারি প্রতিষ্ঠানসমূহে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম পর্বে ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। নিচে দেওয়া হলো- পলিটেকনিক ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা Polytechnic AdmissionCenter List Post Related: পলিটেকনিক ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা, পলিটেকনিক ভর্তি পরীক্ষা ২৯ আগস্ট, টেক্সটাইল ভর্তি পরীক্ষার কেন্দ্র তালিকা, polytechnic admission 2025, Govt Polytechnic Admission Notice 2025-2026, polytechnic admission process, Admission news 2025
বৈষম্য কিংবা কোটা” আর “নিয়োগ বিধিমালা” এর তফাৎ না বুঝে বিএসসি আর ডিপ্লোমাকে সুকৌশলে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, যা রাষ্ট্রকে চরম অশান্তিতে ঠেলে দিতে পারে। রাষ্ট্র তার প্রয়োজনে কারিগরী শিক্ষায় শিক্ষিত ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য ১০ম গ্রেডের ২য় শ্রেণীর পোষ্ট বরাদ্দ রেখেছে, একই রাষ্ট্র বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৯ম গ্রেডের ১ম শ্রেণীর পোষ্টসমূহ বরাদ্দ রেখেছে। ১০ম গ্রেড থেকে প্রমোশন পেয়ে ৩৩% ২য় শ্রেণীর কর্মকর্তা ৯ম গ্রেডে আসা যেমন বৈষম্য নয়, ঠিক তেমনি ৯ম গ্রেড থেকে ৬ষ্ঠ কিংবা ৫ম গ্রেডে প্রমোশন পেয়ে ১০০% আসাটাও বৈষম্য নয়। চাকরিতে প্রমোশন না থাকলে চাকরি বলতে আর কিছুই থাকবেনা। যে প্রশ্নগুলো বিতর্ক শুরু করেছে: বিএসসি ইঞ্জিনিয়াররা…
অধিকার সংরক্ষণসহ ৭ দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ মানববন্ধন করেছে। বুধবার (২০ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ও ছাত্র শিক্ষকদের ৭ দফা দাবি: ১। প্রকৌশল কর্মক্ষেত্র ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং এ ভাগ করে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র নির্ধারণ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদ শুধুমাত্র বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর আওতাধীন পলিটেকনিক ইনস্টিটিউট ও মনোটেকনিক ইনস্টিটিউট হতে উত্তীর্ণ ৪ বছর মেয়াদি (সার্ভেয়িংসহ সকল টেকনোলজি) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণের জন্য সংরক্ষণ অব্যাহত রাখতে হবে। ২। সরকারি আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রকৌশল…
Diplmona in Engineering 4th semester book list all technology 2022 probidhan ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং চতুর্থ পর্বের বইয়ের তালিকা সকল টেকনোলজি ২০২২ প্রবিধান । কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ১। বিজনেস কমিউনিকেশন (25831) ২। জাভা প্রোগ্রামিং (28541) ৩। ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম (28542) ৪। কম্পিউটার পেরিফেরালস অ্যান্ড ইন্টারফেসিং (28543) ৫। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট-১ (28544) ৬। ডিজিটাল ইলেকট্রনিক্স-২ (26841) ৭। এনভায়রনমেন্টাল স্টাডিজ (29041) ইলেকট্রিক্যাল টেকনোলজি ১। সোস্যাল সাইন্স (25811) ২। অ্যাকাউন্টিং (25841) ৩। ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং (26741) ৪। ডিসি মেশিন (26742) ৫। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট-১ (26743) ৬। ডিজিটাল ইলেকট্রনিক্স (26845) ৭। অ্যাপ্লাইড মেকানিক্স (27044) সিভিল টেকনোলজি ১। অ্যাকাউন্টিং [25841] ২। কনস্ট্রাকশন প্রসেস-২…
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম আধুনিকায়ন ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার সংরক্ষণের ৭ দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। ১৯ আগস্ট’২৫ সকালে ঢাকার কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষণা করে সংগঠনের সদস্য সচিব প্রকৌ. মোঃ ইমাম উদ্দিন। ঘোষিত কর্মসূচির মধ্যে আগামী ২০ আগস্ট’২৫ সকাল ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীদের মানববন্ধন এবং ২৫ আগস্ট’২৫ সকল জেলা শাখা উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রেরণ করা হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সদস্য সচিব জানান, ১৯৭৮ সালে প্রজ্ঞাপনের মাধ্যমে…
বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে নিয়ে লেখা তিন শতাধিক বই আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশে স্বৈরশাসনের প্রতীক ও স্মৃতি মুছে ফেলার পরও তাদের লাইব্রেরিতে এসব রাজনৈতিক বই মজুত ছিল। অথচ শিক্ষকরা জানিয়েছিলেন, বইগুলো সরিয়ে ফেলা হয়েছে। বিষয়টি জানার পর ক্ষুব্ধ হয়ে তারা বইগুলো একত্র করে আগুন ধরিয়ে দেন। শিক্ষার্থীদের দাবি, পাঠ্যবইয়ের সংকট থাকা সত্ত্বেও লাইব্রেরির তাক রাজনৈতিক বইয়ে ভরে রাখা হয়েছে, যা তাদের কোনো কাজে আসে না। এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিল চন্দ্র কীর্ত্তনীয়া বলেন, তিনি বাইরে থাকায় ঘটনার সময় উপস্থিত…
মেট্রোরেলের স্থগিত হওয়া সেকশন ইঞ্জিনিয়ার পদের নিয়োগ পরীক্ষাসহ চার দফা দাবিতে রাজধানী ঢাকার দিয়াবাড়িতে মানববন্ধন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অন্য তিন দাবি হলো- ১. ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে কটূক্তি করে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ; ২. শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রদত্ত ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলী ব্যতীত অন্যদের নিয়োগ বন্ধ করা এবং ডিপ্লোমা প্রকৌশলীদের অবদানের স্বীকৃতিস্বরূপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্ধারিত উপ-সহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদে ৩৩ শতাংশ পদোন্নতি সকল প্রতিষ্ঠানে নিশ্চিত করতে হবে। ৩. ১৯৯৪ সালে বেগম খালেদা জিয়া ঘোষিত সরকারি আদেশ অমান্য করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী…
কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ এর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করার লক্ষ্যে ‘স্বাধীন নির্বাচন কমিশন’ গঠন করা হয়েছে । স্বাধীন নির্বাচন কমিশনে রয়েছে প্রধান-নির্বাচন কমিশনার সাইদুর রহমান, নির্বাচন কমিশনার মাশরাফি বিন মাফি ও আরিফুজ্জামান মাহির। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সকল ইউনিট কমিটি গুলো সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং কেন্দ্রীয় কমিটির বিলুপ্ত থাকাকালীন সাময়িক সময়ের জন্য কেন্দ্রের সকল দায়িত্ব কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ পালন করবে। প্রধান কার্যনির্বাহী উপদেষ্টা মোঃ রহমত উল আলম শিহাব ও প্রধান কার্যনির্বাহী সদস্য মোঃ জোবায়ের পাটোয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম জানিয়েছেন যে, দেশের ৪০ হাজার কওমি মাদরাসায় কারিগরি শিক্ষা চালু করার পরিকল্পনা আছে। এই মাদরাসাগুলোতে প্রায় ৮০ লাখ শিক্ষার্থী পড়ালেখা করে, যাদেরকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ইতোমধ্যে বেফাকের ছয়টি বোর্ড এই পরিকল্পনায় সম্মতি দিয়েছে। শুক্রবার (৮ আগস্ট) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে তিনি এই মন্তব্য করেন। সেমিনারটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ভর্তির প্রচারাভিযানের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। এসময় তিনি ২০২৪ সালের ছাত্র আন্দোলনের শহীদ আনাসকে স্মরণ করে বলেন, ‘আনাসের চিঠিকে আমি এক মহাকাব্য…
