Author: Polytechnic News

অধিকার সংরক্ষণসহ ৭ দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ মানববন্ধন করেছে। বুধবার (২০ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পেশাজীবী ও ছাত্র শিক্ষকদের ৭ দফা দাবি: ১। প্রকৌশল কর্মক্ষেত্র ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং এ ভাগ করে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র নির্ধারণ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদ শুধুমাত্র বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর আওতাধীন পলিটেকনিক ইনস্টিটিউট ও মনোটেকনিক ইনস্টিটিউট হতে উত্তীর্ণ ৪ বছর মেয়াদি (সার্ভেয়িংসহ সকল টেকনোলজি) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণের জন্য সংরক্ষণ অব্যাহত রাখতে হবে। ২। সরকারি আধা সরকারি ও স্বায়ত্বশাসিত প্রকৌশল…

Read More

Diplmona in Engineering  4th semester book list all technology 2022 probidhan  ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং চতুর্থ পর্বের বইয়ের তালিকা সকল টেকনোলজি ২০২২ প্রবিধান । কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ১। বিজনেস কমিউনিকেশন (25831) ২। জাভা প্রোগ্রামিং (28541) ৩। ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম (28542) ৪। কম্পিউটার পেরিফেরালস অ্যান্ড ইন্টারফেসিং (28543) ৫। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট-১ (28544) ৬। ডিজিটাল ইলেকট্রনিক্স-২ (26841) ৭। এনভায়রনমেন্টাল স্টাডিজ (29041) ইলেকট্রিক্যাল টেকনোলজি ১। সোস্যাল সাইন্স (25811) ২। অ্যাকাউন্টিং (25841) ৩। ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং (26741) ৪। ডিসি মেশিন (26742) ৫। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট-১ (26743) ৬। ডিজিটাল ইলেকট্রনিক্স (26845) ৭। অ্যাপ্লাইড মেকানিক্স (27044) সিভিল টেকনোলজি ১। অ্যাকাউন্টিং [25841] ২। কনস্ট্রাকশন প্রসেস-২…

Read More

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম আধুনিকায়ন ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার সংরক্ষণের ৭ দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। ১৯ আগস্ট’২৫ সকালে ঢাকার কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষণা করে সংগঠনের সদস্য সচিব প্রকৌ. মোঃ ইমাম উদ্দিন। ঘোষিত কর্মসূচির মধ্যে আগামী ২০ আগস্ট’২৫ সকাল ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীদের মানববন্ধন এবং ২৫ আগস্ট’২৫ সকল জেলা শাখা উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রেরণ করা হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সদস্য সচিব জানান, ১৯৭৮ সালে প্রজ্ঞাপনের মাধ্যমে…

Read More

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে নিয়ে লেখা তিন শতাধিক বই আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশে স্বৈরশাসনের প্রতীক ও স্মৃতি মুছে ফেলার পরও তাদের লাইব্রেরিতে এসব রাজনৈতিক বই মজুত ছিল। অথচ শিক্ষকরা জানিয়েছিলেন, বইগুলো সরিয়ে ফেলা হয়েছে। বিষয়টি জানার পর ক্ষুব্ধ হয়ে তারা বইগুলো একত্র করে আগুন ধরিয়ে দেন। শিক্ষার্থীদের দাবি, পাঠ্যবইয়ের সংকট থাকা সত্ত্বেও লাইব্রেরির তাক রাজনৈতিক বইয়ে ভরে রাখা হয়েছে, যা তাদের কোনো কাজে আসে না। এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিল চন্দ্র কীর্ত্তনীয়া বলেন, তিনি বাইরে থাকায় ঘটনার সময় উপস্থিত…

Read More

মেট্রোরেলের স্থগিত হওয়া সেকশন ইঞ্জিনিয়ার পদের নিয়োগ পরীক্ষাসহ চার দফা দাবিতে রাজধানী ঢাকার দিয়াবাড়িতে মানববন্ধন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অন্য তিন দাবি হলো- ১. ডিপ্লোমা প্রকৌশলীদের নিয়ে কটূক্তি করে দেশকে অস্থিতিশীল করতে চাওয়া বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ; ২. শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রদত্ত ১৯৭৮ সালের অধ্যাদেশ অনুযায়ী উপ-সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলী ব্যতীত অন্যদের নিয়োগ বন্ধ করা এবং ডিপ্লোমা প্রকৌশলীদের অবদানের স্বীকৃতিস্বরূপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নির্ধারিত উপ-সহকারী প্রকৌশলী পদ থেকে সহকারী প্রকৌশলী পদে ৩৩ শতাংশ পদোন্নতি সকল প্রতিষ্ঠানে নিশ্চিত করতে হবে। ৩. ১৯৯৪ সালে বেগম খালেদা জিয়া ঘোষিত সরকারি আদেশ অমান্য করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপ-সহকারী…

Read More

কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ এর নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করার লক্ষ্যে ‘স্বাধীন নির্বাচন কমিশন’ গঠন করা হয়েছে । স্বাধীন নির্বাচন কমিশনে রয়েছে প্রধান-নির্বাচন কমিশনার সাইদুর রহমান, নির্বাচন কমিশনার মাশরাফি বিন মাফি ও আরিফুজ্জামান মাহির। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সকল ইউনিট কমিটি গুলো সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং কেন্দ্রীয় কমিটির বিলুপ্ত থাকাকালীন সাময়িক সময়ের জন্য কেন্দ্রের সকল দায়িত্ব কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ পালন করবে। প্রধান কার্যনির্বাহী উপদেষ্টা মোঃ রহমত উল আলম শিহাব ও প্রধান কার্যনির্বাহী সদস্য মোঃ জোবায়ের পাটোয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Read More

শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম জানিয়েছেন যে, দেশের ৪০ হাজার কওমি মাদরাসায় কারিগরি শিক্ষা চালু করার পরিকল্পনা আছে। এই মাদরাসাগুলোতে প্রায় ৮০ লাখ শিক্ষার্থী পড়ালেখা করে, যাদেরকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ইতোমধ্যে বেফাকের ছয়টি বোর্ড এই পরিকল্পনায় সম্মতি দিয়েছে। শুক্রবার (৮ আগস্ট) কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে তিনি এই মন্তব্য করেন। সেমিনারটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ভর্তির প্রচারাভিযানের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। এসময় তিনি ২০২৪ সালের ছাত্র আন্দোলনের শহীদ আনাসকে স্মরণ করে বলেন, ‘আনাসের চিঠিকে আমি এক মহাকাব্য…

Read More

১৮৭৬ সাল থেকে ১৯৪৯ সাল পর্যন্ত বাংলাদেশে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চালু ছিল। কোন বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স চালু ছিল না। বর্তমান বুয়েট (তৎকালীন আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল) প্রথম ১৮৭৬ সালে ৩-বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স চালু হয়। পরবর্তী ৭৩বছর বুয়েটে ডিপ্লোমা কোর্স করানো হত । তখনকার প্রচলিত ইন্ডাস্ট্রি, অটোমোবাইলস, কন্সট্রাকশন কাজ করতো ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। ১৯৪৯ সালে পূর্ব পাকিস্তানে প্রথম আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ (বর্তমান বুয়েট)-এ ইঞ্জিনিয়ারিং ডিগ্রী চালু হয়। বুয়েটে পাশাপাশি চলতে থাকে ডিপ্লোমা ও বিএসসি কোর্স। ১৯৫৬ সালে বুয়েটে পুরোপুরি ডিপ্লোমো কোর্স বন্ধ করে দেয়া হয়। ১৯৪৯ সাল থেকেই ডিপ্লোমাকে ছোট করা, পদবী অবনয়ন করতে চাওয়া, উচ্চশিক্ষার সুযোগ বন্ধ করা, ইঞ্জিনিয়ারিং উপাধি কেড়ে…

Read More

ডিপ্লোমা পর্যায়ে ভর্তি : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিপ্লোমা পর্যায়ের বিভিন্ন শিক্ষাক্রমে ভর্তির অনলাইন আবেদনের সময়সীমা আগামী ১৭/০৮/২০২৫ ইং তারিখ পর্যন্ত বৃদ্ধি করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। সরকারি প্রতিষ্ঠানসমূহে আবেদনকৃত শিক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড করার সময়সীমা আগামী ২৩/০৮/২০২৫ ইং তারিখ হতে ২৮/০৮/২০২৫ ইং তারিখ পর্যন্ত নির্ধারণ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আর বলা হয়েছে ডিপ্লোমা পর্যায়ের ভর্তি পরীক্ষার তারিখ অপরিবর্তিত থাকবে। অর্থাৎ ২৯/০৮/২০২৫ ইং তারিখেই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশিকা পাওয়া যাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর, টেকনিক্যাল এডুকেশন অধিদপ্তর এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর ওয়েবসাইটে পাওয়া যাবে।

Read More