Close Menu
Polytechnic News
  • হোম
  • ভর্তি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • উচ্চশিক্ষা
  • খেলাধুলা
  • চাকরি
  • ফিচার
What's Hot

295z2cu58kgq068

October 3, 2026

xx7ef1cg00g9qzbt6

October 2, 2026

frlk8duhq7305sb

September 30, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Polytechnic NewsPolytechnic News
Saturday, October 3
  • হোম
  • ভর্তি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • উচ্চশিক্ষা
  • খেলাধুলা
  • চাকরি
  • ফিচার
Polytechnic News
Home»চাকরি»৭ দফা দাবিতে আগামীকাল ‘মানববন্ধন’ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের
চাকরি

৭ দফা দাবিতে আগামীকাল ‘মানববন্ধন’ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদের

Polytechnic NewsBy Polytechnic NewsAugust 19, 2025No Comments3 Mins Read
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম আধুনিকায়ন ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার সংরক্ষণের ৭ দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ। ১৯ আগস্ট’২৫ সকালে ঢাকার কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষণা করে সংগঠনের সদস্য সচিব প্রকৌ. মোঃ ইমাম উদ্দিন। ঘোষিত কর্মসূচির মধ্যে আগামী ২০ আগস্ট’২৫ সকাল ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীদের মানববন্ধন এবং ২৫ আগস্ট’২৫ সকল জেলা শাখা উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রেরণ করা হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সদস্য সচিব জানান, ১৯৭৮ সালে প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ‘উপ-সহকারী প্রকৌশলী/সমমান’ নির্ধারণ করে এবং উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি ৩৩% সংরক্ষণ করে। পরবর্তীতে ১৯৯৪ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত “উপ-সহকারী প্রকৌশলী পদটি ১০ম গ্রেডে উন্নীত করে দ্বিতীয় শ্রেণী পদমর্যাদা দেয়া হয়। এছাড়া, বিএনবিসি-২০২০ এ প্রকৌশলী সংজ্ঞায় বিএসসি প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলী নির্ধারণ করা হয়েছে। কিন্তু জুলাই বিপ্লব উত্তর বৈষম্যমুক্ত বাংলাদেশ নির্মাণে যখন জাতি এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রকৌশল অধিকার আন্দোলন এর ব্যানারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদটি সবার জন্য উন্মুক্তকরণ, সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি রোহিত করে সরাসরি নিয়োগ প্রদান এবং বিএসসি ইঞ্জিনিয়ার ব্যতিত অন্য কেউ প্রকৌশলী পদবী ব্যবহার নিষিদ্ধের দাবিতে অযৌক্তিক আন্দোলন করে প্রকৌশল শিক্ষা ও কর্মাঙ্গনে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। যা অপ্রত্যাশিত ও অনাকাংখিত। তারা এ ধরনের ন্যাক্কারজনক দাবি প্রত্যাহারের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

৭ দাবির মধ্যে উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদ বিদ্যমান প্রজ্ঞাপনের আলোকে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ রাখা, উপ-সহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি ৫০% এ উন্নীত করা, যুগের চাহিদা অনুযায়ী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের কারিকুলাম ইংরেজি ভার্সনে আধুনিকায়ন, সকল পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট, টিএসসিতে ১:১২ অনুপাতে শিক্ষক শিক্ষার্থী বিবেচনায় শিক্ষক স্বল্পতা দূরীকরণ, ইঞ্জিনিয়ারিং কর্মক্ষেত্রের গুণগত মানোন্নয়ন ও গবেষণা কার্যক্রমকে উদ্বুদ্ধকরণে প্রকৌশল কর্মক্ষেত্রে ফিল্ড ও ডেস্ক ইঞ্জিনিয়ারিং বিভাজন, মেধার অপচয় রোধে প্রকৌশল ক্যাডার ব্যতিত অন্যান্য ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশ আইন করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টীম কনসেপ্ট অনুযায়ী ১:৫ অনুপাতে সকল প্রকৌশল সংস্থার জনবল কাঠামো প্রণয়ন এবং সকল প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সনদধারীদের ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগ্রাম পরিষদের সদস্য সচিব প্রকৌ. মোঃ ইমাম উদ্দিন। বিভিন্ন প্রশ্নের জবাব দেন আহ্বায়ক প্রকৌ. মোঃ আখেরুজ্জামান। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আইডিইবি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌ. মোঃ কবীর হোসেন, প্রকৌ, মির্জা মিজানুর রহমান, প্রকৌ, মনিরুজ্জামান, প্রকৌ. মোঃ রায়হান মিয়া, প্রকৌ. মোঃ তুহিনুজ্জামান, ছাত্রনেতা রহমত উল্লাহ শিহাব, রমজান আলী, হাবিবুর রহমান প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Polytechnic News
  • Website

Related Posts

গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের রেলপথ ও সড়ক অবরোধ

February 3, 2026

মধ্যরাতে গাজীপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের সড়ক অবরোধ

August 23, 2025

বিকেলে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলন

August 21, 2025
Leave A Reply Cancel Reply

Our Picks
Don't Miss

295z2cu58kgq068

By Polytechnic NewsOctober 3, 20260

p7zeun

xx7ef1cg00g9qzbt6

October 2, 2026

frlk8duhq7305sb

September 30, 2026

7zfe41skpg69zn7ps0

September 30, 2026
© 2026 Polytechnicnews.com.
  • Home
  • Contact Us
  • Privacy Policy
  • Sitemap
  • Terms and Conditions
  • Disclaimer

Type above and press Enter to search. Press Esc to cancel.