জেএস (ভোকেশনাল) ও জেডি (ভোকেশনাল) বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। ২০২৫ সালের জেএস (ভোকেশনাল) ও জেডি (ভোকেশনাল) বৃত্তি পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন।

বিশেষ নির্দেশাবলি: (ক) পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। (খ) প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। বিজ্ঞান বিষয়ের জন্য ১.৩০ মিনিট+বাংলাদেশ ও বিশ্ব পরিচয়/কুরআন মাজিদ বিষয়ের জন্য ১.৩০ মিনিট সর্বমোট ৩.০০ ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। (গ) পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষার শুরুর কমপক্ষে ৩ (তিন) দিন পূর্বে সংগ্রহ করবে। (ঘ) পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্তভরাট করবে। কোন অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবেনা। (৩) কেন্দ্র সচিব ব্যতিত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। সেই ক্ষেত্রে কেন্দ্র সচিব ক্যামেরা বিহীন সাধারণ মোবাইল ব্যবহার করতে পারবেন।

Share.
Leave A Reply

Exit mobile version