উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা বাতিলসহ বিভিন্ন দাবিতে আজ মঙ্গলবার আবারও গাজীপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন ডিপ্লোমা প্রকৌশলের শিক্ষার্থীরা।
এতে শিমুলতলী আঞ্চলিক সড়কে যানবাহন এবং গাজীপুর–রাজশাহী রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ সকাল সাড়ে ১০টা থেকে আন্দোলনকারীরা কর্মসূচি শুরু করেন। এতে সড়ক ও রেলপথে চলাচল বন্ধ হয়ে যায়। এসব পথের যাত্রীরা দুর্ভোগে পড়েন। এ সময়ে জয়দেবপুর জংশনে দুটি ট্রেন যাত্রাবিরতি করে।


